parbattanews

রাঙ্গামাটিতে হাম-রুবেলা ক্যাম্পেইন’র অগ্রগতির উপর কর্মশালা অনুষ্ঠিত

Movie_0001 001

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:
হাম-রুবেলা ক্যাম্পেইন এর প্রথম ৭ দিনে রাঙ্গামাটি জেলার ১৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছর বয়েসী ১ লক্ষ ২৮ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকাদান কর্মসুচী চলছে। জেলার প্রতিটি শিশুকে এই টিকা নিশ্চিত করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রমের অগ্রগতির উপর রবিবার সকালে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কো-অর্ডিনেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

জেলার  সিভিল সার্জন  ডাঃ মোস্তাফিজুররহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল করিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহী বনানী, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন, জেলা স্কাউট সম্পাদক মোঃ মোস্তফা কামাল , হুর প্রতিনিধি ডাঃ হাসান আমিন বক্তব্য রাখেন।

কর্মশালায় জানানো হয়  গত ২৫ জানুয়ারি শুরু হওয়া হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন এর জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়েসী ১ লক্ষ ৯৭ হাজার শিশুকে টিকা দান এর যে কর্মসূচী শুরু হয়েছে তাতে সর্ব মহলের সহায়তা পাওয়া গেছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে সমস্ত শিশু এই টিকা নিতে পারেনি তাদের কে বর্তমানে বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হচ্ছে। টিকা গ্রহনের পর প্রতিটি শিমু সুস্থ্য আছে। কর্মশালায় আরো জানানো হয় ু জেলার প্রতিটি হার্ট টু রিচ এলাকায় প্রতিটি শিমু যাতে এই টিকা পায় সেজন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই কর্মশালায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন কর্মী, পৌরসভার প্রতিনিধিরা অংশ নেয়।

Exit mobile version