parbattanews

রাজধানীতে ইয়াবাসহ টেকনাফ লেদাক্যাম্পের ২ রোহিঙ্গা গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ইয়াবাসহ গ্রেফতার হয়েছে দুই রোহিঙ্গা। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফ লেদাক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো. (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে ৮ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করেছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version