parbattanews

রাজস্থলীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন ডাকবাংলাপাড়া নামক এলাকায় একটি খালি ট্রাক হঠাৎ করে বেপরোশাভাবে সড়কে থাকা ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী নিহত এবং ২জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) আনুমানিক দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম শিবানী চাকমা (৬০), স্বামী সুরেশ তঞ্চঙ্গ্যা। জুরাছড়ি উপজেলার পানকাটা পাড়া এলাকার বাসিন্দা তিনি।
জানা গেছে, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাক বাংলাপাড়া এলাকায় চন্দ্রঘোনা থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয় একটি খালী ট্রাক। এতে ঘটনাস্থলেই আহত হন অটোরিকশার চালক সহ আরো তিন জন । আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের আনা হলে এক নারীর মৃত্যু হয়। ত‌বে আহতদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত অন্য তিনজনের নাম পরিচয় জানা যায়নি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে। দুর্ঘটনাকবিলত ট্রাকটি চন্দ্রঘোনা থানার হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Exit mobile version