রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নে শিলছড়ি খিয়াং পাড়ায় অগ্নিকান্ডে একটি পরিবারের ঘরবাড়ি মুহুর্তে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি একদম নিঃস্ব হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান মানবেতার জীবনযাপন করছে।
জানা গেছে, বুধবার (২০ মে রাত ) সাড়ে ১২টায় উপজেলার শিলছড়ি খিয়াং পাড়া গ্রামে অংথইউ খিয়াং এর ঘরে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ অংথইউ এর পরিবারটি ঝুম চাষের কাজ করে জীবিকা নির্বাহ করে রাতের বেলায় ঘুমায় পরার পর হটাৎ রান্না ঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা মূহুর্তে সবকিছু কেড়ে নিয়েছে। পরিবারটি সব হারিয়ে এখন নিঃস্ব। খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। হলুদ, ধান আসবাবপত্র সহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়ছে বলে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য রাজিব খিয়াং জানান। পরিবার এক কাপড়ে ঘর হতে বেড়িয়ে জীবন রক্ষা করেছে।এলাকাবাসীরা জানান, তাঁকে পুনর্বাসনের চেষ্টা করতে আর্থিক সহায়তা করা হবে। আর্থিক সহযোগিতার জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হবে।
রাজস্থলী ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, এলাকা টি দুর্গম আবার সড়কের গাড়ী চলাচলের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী নেওয়া সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবার কে সহায়তা করার ব্যবস্থা নেওয়া হবে ।
