রাঙামাটি জেলার রাজস্থলী ইসলামিক ফাউন্ডশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় রাজস্থলী ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল অফিসে খতমে কোরআন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামপুর মডেল কেয়ারটেকার মো. আকবর আলীর উপস্থাপনায় সভাপতিত্ব করেন রাজস্থলী ইসলামিক ফাউন্ডশনের মডেল কেয়ারটেকার মৌলনা নুরুল হক। প্রধান অতিথি ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
