parbattanews

রাজস্থলীতে ত্রাণ বরাদ্ধে বৈষম্য, এলাকাবাসীর ক্ষোভ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে বর্তমানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বিরাজ করছে, যেখানে পাহাড়ি ঢলের তোড়ে অধিকাংশ ঘর-বাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড় ধসের ঘটনায় যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ এমন চরম বিপর্যয়ের মুখে থাকা সত্ত্বেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশেষ প্রকল্প কর্মসূচি থেকে অন্যান্য উপজেলার তুলনায় জেলার রাজস্থলীতে মাত্র ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

ক্ষয়ক্ষতির তীব্রতাকে উপেক্ষা করে জনসংখ্যার সাধারণ হিসাব বা অস্পষ্ট মানদণ্ডে এই বৈষম্যমূলক বরাদ্ধ কেন দেওয়া হলো—তা নিয়ে ভুক্তভোগী এলাকাবাসী এখন কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ব্যাখ্যা ও মানবিক কারণে বরাদ্দের পুনঃমূল্যায়ন দাবি করছেন।

অপর দিকে প্রবলবর্ষণে রাজস্থলী উপজেলার মহাজন পাড়া, বাজার পাড়ার কয়েক জনের গরু মহিষ ছাগল ভেষে গেছে।প্রচুর ক্ষতি হয়ছে শাক সবজি। হাজি পাড়ার কৃষক বলেন, কামাল উদ্দিন বলেন, আমার প্রায় ৫ গন্ডা জমির ফসলাদী পানির স্রোতে ভেষে যায়। আমি এখন কি করে সংসার চালাবো।

আজ সকাল ৫ টার দিকে রাজস্থলী ফায়ার সার্ভিসের সহকারি ষ্টেশন অফিসার আজম আমছড়া পাড়া হতে স্রোতে ভেষে যাওয়া কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে রাজস্থলীর বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিবৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যােগে এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সড়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছে।

Exit mobile version