রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

fec-image

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে ইউএনও সেলিনা আক্তার বলেন, বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে। তৎকালীন পাকিস্তানি রাজনীতিবিদ ও সামরিক বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্বমূহূর্তে এই পরিকল্পিত হত্যাযজ্ঞ ঘটায়।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, যুবউন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা সহ দিবসের সকল কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-মুক্তিযোদ্ধা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন