parbattanews

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে দাঁড়াশ সাপ উদ্ধার

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া বাজারে (ডিস) ইন্টারনেট ব্যবসায়ী অংসিলা মারমার বাড়ির খাটের পাশ থেকে ইন্দো-চীনা নামে দাঁড়াশ সাপ উদ্বার করেছে বনবিভাগ।

শুক্রবার (৫ সেপ্টম্বর) বিকাল ৪টায় সংবাদ পেয়ে বনবিভাগের বনকর্মী মো. হাসান তার দলবল নিয়ে ওই বাড়ির খাটের পাশ থেকে বিশাল আকৃতির সাপটি উদ্ধার করেন।

বনকর্মী হাসান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করি। সাপটি দেখতে পেয়ে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

হাসান জানান, উদ্ধার সাপটি বিষহীন এবং মানুষকে ক্ষতি করে না। সাপটিকে প্রাকৃতিক পরিবেশে পাশের বনে অবমুক্ত মুক্ত করা হয়।

Exit mobile version