parbattanews

রামগড়ে ইউএনডিপির সহায়তায় পুলিশের বিশেষ প্রশিক্ষণ

Ramgarh 14
রামগড় প্রতিনিধি:
ইউএনডিপির সহায়তায় রামগড় থানায় কর্মরত পুলিশ সদস্যদের এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। থানার হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগড় সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: ইউনুস আলী মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন। দিনব্যাপী এ প্রশিক্ষণে এসআই, এএসআইসহ রামগড় থানার ৪৫জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

কমিউনিটি পুলিশিং অফিসার এসআই রুবেল আফ্রাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ইউএনডিপির খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা, ডিজিও সুভাষ দত্ত চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জিএমআরও এস,এম ইউছুফ আলী।

ইউএনডিপি বিশেষ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যদের এ প্রশিক্ষণ দিচ্ছে।

Exit mobile version