parbattanews

রামগড়ে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Ramgarh 08.05.16 copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের যুব রে ক্রিসেন্ট দলের উদ্যোগে এ সব কর্মসূচি পালন করা হয়।

রোববার সকাল ১১টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এটি পৌর শহরের প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এ র‌্যালিতে সরকারি উচ্চ বিদ্যালয় ও চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর চন্দ্র সরকার। বক্তব্য রাখেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মহসিনুজ্জামান, সহকারি শিক্ষক হারুণ অর রশিদ, চৌধুরিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন চন্দ্র নাথ ও উসাজাই মারমা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মনজুলা দেবী ত্রিপুরা, মো. আব্দুল কাদের, একেএম মঞ্জুর মোর্শেদ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. জাহিদুল ইসলাম প্রমূখ। আলোচনাসভা শেষে আর্ত মানবতায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা ও কার্যক্রমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Exit mobile version