parbattanews

রামুতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

আটক

রামু প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফে সড়কের রেজু খাল  ব্রীজ সংলগ্ন বিজিবি চেক পোস্টে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি সিএনজি তল্লাশী চালিয়ে একহাজার ৯০৭পিস ইয়াবাসহ মোঃ করিম মোল্লা (২১) নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির সদস্যরা।

সে টেকনাফ উত্তর  শীল খালী এলাকার আব্দুল শুক্কুরের ছেলে। আটককৃত করিম মোল্লাকে রামু থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে রামু থানায় সংলিষ্ট আইনে মামলা দায়ের করেন বিজিবি।

Exit mobile version