parbattanews

রামুতে উপজেলা চেয়ারম্যান রিয়াজুলের ভাঙন পরিদর্শন

reaz pic 7 aug

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে সৃষ্ট বন্যায় বাঁকখালীসহ বিভিন্ন খালের স্রোতে ভেঙে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট, বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। পরিদর্শনকালে তিনি নদী ও খালে ভাঙনে বাস্তুহারা লোকজনের সঙ্গে কথা বলেন।

তিনি ফতেখাঁরকুল, দ. মিঠাছড়ি রাজারকুল, জোয়ারিয়ানালা নন্দাখালী, গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, চাকমারকুল ইউনিয়নের হাইটুপী ভুত পাড়া, সিকদার পাড়া, চর পাড়া, নয়া পাড়াসহ বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।

শুক্রবার পরিদর্শনকালে তিনি জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি এলাকাবাসীকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন সড়ক ও বেড়ি বাঁধ দ্রুত সংস্কারের সংস্কারের আশ্বস্ত করেন।

Exit mobile version