parbattanews

রামুতে চাকমারকুল ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠিত

ramu pic 31.12

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে মো. ছলিম উল্লাহ সভাপতি এবং বাদশা মিয়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলা শাখার সভাপতি নুরুল কবির হেলাল। বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় রামু উপজেলা শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোছন সোহেল, সরওয়ার আলম, দপ্তর সম্পাদক শাহা আলম প্রমূখ।

সভায় বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ রামু উপজেলার আওতাধিন চাকমারকুল ইউনিয়ন শাখার ৪১ সদস্যের কমিটির অনুমোদন দেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল ও সাধারণ সম্পাদক ওসমান গনি। সভা শেষে চাকমারকুল ইউনিয়ন শ্রমিকলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

Exit mobile version