উপজেলা প্রতিনিধি, রামু :
রামুতে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি ও কম্বল বিতরন করা হয়েছে। ২ ফেব্রুয়ারী (রোববার) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে সাদাছড়ি ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন। সভায় দৃষ্টিপ্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক পরিচর্যা, সহমর্মিতা ও শিক্ষা লাভের সুুযোগ পেলে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে উপজেলা পরিষদের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় সাদাছড়ি ও কম্বল বিতরন করা হয়।
