রামুতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

fec-image

কক্সবাজারের রামুতে নিয়োগবিধি বাস্তবায়নের এক দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রামু উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক পবন বড়ুয়া, হেলাল সিকদার, সাজেদুল করিম ও তাসনিমুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদা আকতার শিমুল, পরিবার কল্যাণ সহকারী মিনা শর্মা বক্তব্য রাখেন।

কর্মরিবতিকালে বক্তারা বলেন, সারাদেশে ৩৪ হাজার পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী কর্মরত রয়েছে। যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচীসহ নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে নানা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তাদের চাকরি রাজস্ব খাতভুক্ত। কিন্তু নিয়োগবিধি না থাকায় তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে পুরো কর্মজীবনে তারা কোনো পদোন্নতি পাচ্ছে না। আবার পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণীর চাকরীতে ঢুকলেও বেতন পান ৪র্থ শ্রেণীর। তারা এসব বৈষম্যের অবসান চান। অন্যথায় ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন