কক্সবাজারের রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার, বিকেল ৩টায় রামুর গর্জনিয়া ইউনিয়নে খালেকুজ্জামান সেতুর পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সিরাজুল হক (৩৫) গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।
নিহতের স্বজনরা জানান- বিকালে সিরাজুল হক ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকষ্মিক বজ্রপাত হলে তিনি আহত হন। আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানিয়েছেন- বিকালে বজ্রপাতে সিরাজুল হকের মৃত্যুর বিষয়টি জেনেছেন। মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
