রামুর গর্জনিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

fec-image

রামু উপজেলার গর্জনিয়া বড়বিলে অবস্থিত আন-নজির ইসলামিক সেন্টারের উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া, মিলাদ, খতমে কোরআন ও মোনাজাতের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে আন-নজির ইসলামিক সেন্টারের হলরুমে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আন-নজির ইসলামিক সেন্টারের পরিচালক ড. শাইখ আল্লামা হারুন আজিজি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। মহান আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলুন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া একজন ইসলামপ্রিয় মানুষ এবং এই দেশ মাতৃকার কল্যাণে তাঁর অবদান অবিস্মরণীয়। আমি আন-নজির সেন্টারের পক্ষ থেকে মহান রবের দরবারে তাঁর সুস্থতা কামনা করছি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আন-নজির ইসলামিক সেন্টারের শত শত শিক্ষার্থী ও আলেম-ওলামা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন আন-নজির ইসলামিক সেন্টারের শিক্ষা পরিচালক হাফেজ, মাওলানা, মুফতি রিদওয়ানুল হক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, গর্জনিয়ায়, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন