parbattanews

রামুর মাদ্রাসা ছাত্র নুর সাঈদ ২ দিন ধরে নিখোঁজ

রামুর মাদ্রাসা ছাত্র নুর সাঈদ ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। নুর সাঈদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অফিসেরচর লামারপাড়া গ্রামের ওবাইদুল হকের ছেলে এবং রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

বাবা ওবাইদুল হক জানান, গত মঙ্গলবার, ২০ জানুয়ারি সকালে নুর সাঈদ (১২) মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই সময় থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তার সন্ধান মিলছে না। ইতোমধ্যে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো পায়জামা-পাঞ্জাবি। নুর সাঈদ নিখোঁজ হওয়ার পর থেকে কান্নায় ভেঙ্গে পড়ছেন মা সাহিদা আকতারসহ পরিবারের সদস্যরা।

নুর সাঈদের সন্ধান পেয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। যোগাযোগ : মোবাইল নাম্বার ০১৬০০৮৪১৪৩৬ অথবা ০১৮৭৩৩৪৮৬৮৫।

Exit mobile version