parbattanews

রামুতে নৌকার মনোনয়ন পেলেন ৬ প্রার্থী

ramu pic tapu (01) 7 may

রামু প্রতিনিধি :
সকল জল্পনা কল্পনা ও প্রতিক্ষার পর কক্সবাজারের রামুতে ৬ প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। ঢাকার ধানমন্ডি কার্যালয় থেকে এসব মনোনয়ন দেয়া হয়েছে। ৬ষ্ঠ ও শেষ ধাপে এ নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে।

এতে ফতেখাঁরকুলে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফরিদুল আলম, জোয়ারিয়ানালায় আওয়ামীলীগ নেতা কামাল সামশুদ্দীন আহমদ প্রিন্স, রাজারকুলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল, দক্ষিণ মিঠাছড়িতে মোঃ ওসমান গণি, খুনিয়াপালং এ বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ ও চাকমারকুলে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নূরুল ইসলাম সিকদারকে প্রার্থী ঘোষনা করা হয়।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৭ বিভাগের ৭২৬ ইউপি প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এসময় কক্সবাজারের রামুর ৬টি ইউনিয়নের প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।

এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ ধাপে রামু উপজেলার ৬টি ইউনিয়নে আগামী ৪ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ মে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ১১ ও ১২ মে যাচাই-বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ও ২০ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Exit mobile version