parbattanews

রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের ফারহান

খাগড়াছড়ির রামগড় উপজেলার কৃতী সন্তান এহসানুল বারী ফারহান রাশিয়ার একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ফুল-ফান্ডেড স্কলারশিপ’ পেয়েছেন।

পাহাড়ি জনপদের একজন প্রান্তিক শিক্ষার্থীর আন্তর্জাতিক অঙ্গনে এমন গৌরবময় অর্জনে তাঁর পরিবার, শিক্ষাঙ্গন এবং পুরো রামগড়বাসী আনন্দিত।

ফারহান রামগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গর্জনতলী গ্রামের স্থানীয় সমাজসেবক মাওলানা এমদাদুর রহমান ও আলেমা হাছিনা আক্তারের জ্যেষ্ঠ পুত্র।

Exit mobile version