রাশিয়ার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

fec-image

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ শতাংশ। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অন্যতম প্রধান দুটি তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।  এগুলো হলো- রসনেফট ও লুকঅয়েল। যার ফলে বেড়েছে তেলের দাম।

বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫.২ শতাংশ বেড়ে ৬১.৫৩ ডলার হয়েছে।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার শান্তি আলোচনা কোথাও এগোচ্ছে না, তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে, যার ফলে বাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

এদিকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে রুশ তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমাচ্ছে ভারত। শিল্প সূত্রের বরাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সূত্র জানায়, ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানির পুনর্বিন্যাস চলছে এবং রিলায়েন্স ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে।

সূত্র: ফোর্বস, ব্যারন’সআল-আহরাম, এএফপি

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ইউক্রেন, ডোনাল্ড ট্রাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন