parbattanews

রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী: ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক

৬৯ পদাতিক ব্রিগেডিয়ান জেনারেল মো. জিয়াউল হক বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। তাই তাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে রেডক্রিসেন্টের সকল সদস্যদের প্রতি।

৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় বান্দরবান জেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট ইউনিট কার্য নির্বাহী কমিটির আয়োজনে এই বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের সভাপতি
ক্যশৈহ্লা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের (জি এস ও -২ ) মেজর এরশাদ উল্লাহ। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আকতার, সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. অংচালু, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ সহ সর্বসাধারণ ও সরকারি বেসরকারি কর্মকর্তা সহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ অনেক ।

Exit mobile version