রোজায় দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

fec-image

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি, দেশ গঠন করার চ্যালেঞ্জ আমাদের। মন্ত্রিসভা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করব। গণতন্ত্র আমাদের মূল লক্ষ্য।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারে পৌর, সিটি, উপজেলা নির্বাচন করার চেষ্টা করব।’

রোজা শুরু হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে। এ ছাড়া মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল-এ নিয়ে আরও কাজ করতে হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা ইমপ্রুভ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান, বিপ্লবের পর মুহূর্তে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণ নেই। এক, দেড় বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এসেছে। এটা একটি বড় অ্যাচিভমেন্ট। জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, সেজন্য সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মন্ত্রী, মির্জা ফখরুল, রমজান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন