parbattanews

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত সিক্স মার্ডার সন্ত্রাসী হাছন গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় আলোচিত সিক্স মার্ডারের ঘটনায় মো. হাছন (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন-১৪। হাছন আলোচিত সিক্স মার্ডারের এজাহারভুক্ত আসামী।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দেড় টার দিকে ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এইচ /৫২তে জামেয়া দারুল উলম নদুয়াতুল ওলামা মাদ্রাসার ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুস্কৃতিকারী মজিবর রহমান এর নেতৃত্বে ২০০/২৫০ জন এই হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করে। এতে মাদ্রাসার ছাত্রসহ ৬ জন নিহত হয়। পরে নিহতদের পক্ষ থেকে নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করে।

এপিবিএন সূত্রে জানা যায়, এই মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৩ জন আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

Exit mobile version