parbattanews

রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের পানির ছড়ায় ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সে ৪ স্টেনশন লম্বাশিয়া মধুরছড়া ক্যাম্পের ছৈয়দুল আমিনের শিশু সাইফুল আলম।

শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন জানান, ক্যাম্পের ভিতরে একটি ছড়ায় একটি শিশুর লাশ ভাসতে দেখে রোহিঙ্গারা উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাশটি আত্নীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version