parbattanews

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেজার।

মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় উখিয়ার কুতুপালং মেগা ৪নং রোহিঙ্গা ক্যাম্পের বিশ্ব খাদ্য সংস্থা পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন তিনি।

একই সাথে ক্যাম্পে পরিচালিত জাতিসংঘের অন্যান্য সংস্থার কার্যক্রম পর্যেবক্ষণের পাশাপাশি রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।

নোয়েলিন হেজারের এ সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা। তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ। যা নোয়েলিন হেজারের সফরে গুরুত্ব পাচ্ছে।

এসময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজাসহ সংশ্লিষ্ট সফরসঙ্গীরা হেজারের সাথে ছিলেন। পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নোয়েলিন হেজার।

সোমবার চারদিনের সফরে ঢাকায় পৌঁছান তিনি। বিশ্লেষকরা বলছেন তার এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব বহন করছে। মহাসচিবের দূত হিসেবে নিয়োগের পর গেলো সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসেন।

Exit mobile version