parbattanews

লংগদুতে নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

DSC08151

লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদু উপজেলায় দুটি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭০ জন এসএসসি ও ৩টি মাদ্রাসার ৯৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।

কেন্দ্র দুটির মধ্যে ১নং কেন্দ্র লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব বৃষক কুমার চাকমা জানান, এই কেন্দ্রে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আর ২নং কেন্দ্র লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব রবি রঞ্জন চাকমা জানান, এই কেন্দ্রে ৩৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

অন্যদিকে, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীবের দায়িত্ব পালন করছেন, মাইনীমুখ ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহম্মেদ। এছাড়া লংগদু উপজেলা পরিশদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন পরীক্ষা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন।

Exit mobile version