রাঙ্গামাটির লংগদু উপজেলায়, রাজনগর ৩৭ বিজিবি জোনের উদ্যোগে বন্যহাতির বিচরণ ভূমিতে খাবারের পরিপূর্ণতা রাখতে পাহাড়ে খাস জায়গাতে কলাগাছসহ বিভিন্ন জাতের ফলফলাদির গাছ ও ঘাসের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) উপজেলার রাজনগর ৩৭ বিজিবি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম এর দিক নির্দেশনায় অত্র জোনের মেডিকেল ক্যাপ্টেন রসুল আমিন এবং সহকারী পরিচালক হাফিজুর রহমান উপস্থিত থেকে জোনের আওতাধীন গুলশাখালী ইউনিয়নের জারুল ছড়া এলাকায় প্রায় হাজারের অধিক কলাগাছসহ বিভিন্ন জাতের ঘাসের চারা রোপন করেন।
এ সময় জোন অধিনায়ক বলেন, বিভিন্ন কারণে পাহাড়ে বন উজাড় হয়ে যাচ্ছে, যার ফলে বন্য হাতি সহ অন্যান্য পশু পাখিরা খাবারে কষ্ট পাচ্ছে এবং লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি ভাংচুর করছে। যথেষ্ট পরিমান খাবার থাকলে আশা করি বন্য প্রাণীরা লোকালয়ে এসে মানুষের ক্ষতি করবে না ।
