parbattanews

লংগদুতে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে দুই যুবকের তিন মাসের সাজা

নারী নির্যাতন

সিনিয়র স্টাফ রিপোর্টার :


পার্বত্য রাঙ্গামাটির দুর্গম লংগদুতে মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে দুই যুবকের তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাঈদ-উর-রহমান। সাজা প্রাপ্তরা হলো মো: আমিনুল ইসলাম (২৩) ও মো: রমজান আলী (১৭)। মঙ্গলবার থেকে এই সাজা কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

জানা গেছে, লংগদুর সোনাই গ্রামের মাদরাসা পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করে স্থানীয়দের এমন অভিযোগরে প্রেক্ষিতে সোমবার রাতে দুই যুবককে আটক করে লংগদু থানা পুলিশ।

স্থানীরা অভিযোগ করে জানায়, দীর্ঘদিন ধরে বখাটে ছেলেগুলো মাদরাসা পড়–য়া ছাত্রীটিকে নানাভাবে বিরক্ত করে আসছে। তাদেরকে বাধা দেয়া হলেও তারা মানেনি। উল্টো মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে। তারা অভিযোগ করে বলেন, মেয়েটি গোসল করতে গেলেও এ বখাটে ছেলেরা লুকিয়ে মেয়েটির ছবি তোলার চেষ্ঠা করে।

এদিকে মেয়ের বাবা অভিযোগ করে বলেন, বখাটেরা এতোবেশী বেপরোয়া যে, তারা কারো কথাই শুনো। এর আগেও তাদের কারণেই তার দুই মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় একজন গডফাদার এসব বখাটেদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন মেয়েদের উত্যক্ত করে থাকে বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

Exit mobile version