লংগদু প্রতিনিধি :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভিন্ন মতের রাজনৈতিক দলে যোগদান এবং দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা শাখার ১৭ জন নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। এরপর থেকে বহিস্কৃত ব্যক্তিদের সাথে জাতীয়তাবাদী দলের সকল কর্মকান্ডের আর কোন ধরনের সম্পর্ক নেই বলে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধরণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানিয়েছেন।
বহিস্কৃতরা হলেন- উপজেলা শ্রমিক দলের সহ সভাপিত যথাক্রমে মোঃ খোকন, আব্দুল কাদের, মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক যথাক্রমে আবুল হাশেম, মোঃ বাবুল সরকার, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সদস্য যথাক্রমে শুক্কুর আলী, মোঃ সেলিম, আহম্মদ, মোঃ নুরুল ইসলাম, নুর সাইদ, মোঃ সালাম, মোঃ জাকির, মোঃ বাবুল মিয়া, নিজাম হাই, মোঃ জাকির, হাবুল মিয়া।
