লংগদু প্রেসক্লাব অফিস নির্মাণে সেনাবাহিনীর সহায়তা

fec-image

রাঙামাটির লংগদু উপজেলা প্রেসক্লাবের নতুন গৃহ নির্মাণ ও সংস্কার কাজে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের পক্ষ থেকে প্রেসক্লাবের অফিস নিমার্ণে নির্মাণ সামগ্রি (ঢেউটিন) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) লংগদু জোন কর্তৃক “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের জেডএসও মেজর আল জাকারিয়া জন প্রেসক্লাব ভবন সংস্কার ও নির্মাণের জন্য উন্নতমানের ৫ বান ঢেউটিন হস্তান্তর করেন।

ঢেউটিন গ্রহণ করেন লংগদু উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. এখলাস মিয়া খান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন