লক্ষ্মীছড়িতে ১৫ মার্চের মধ্যে ‘গণচাঁদা’ চেয়ে ইউপিডিএফ’র চিঠি

fec-image

লক্ষ্মীছড়িতে ১৫ মার্চ ২০২৬ এর মধ্যে চাঁদা চেয়ে গ্রামবাসীর কাছে চিঠি ও চাঁদা আদায়ের রশিদ পাঠিয়েছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ।

বিশ্বস্ত সূত্রে পাওয়া ৩ মার্চ পাঠানো চাঁদার চিঠিতে মোট ৬টি ক্যাটাগরিতে এই গণচাঁদা দাবি করা হয়েছে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে প্রথম শ্রেণি ৫০০ টাকা, দ্বিতীয় শ্রেণি ৪০০ টাকা, তৃতীয় শ্রেণি ৩০০ টাকা, ধানের মেশিন ৫০০ টাকা, পাওয়ার টিলার ১০০০ টাকা এবং দোকান প্রতি ৩০০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে। যা বাধ্যতামূলকভাবে ইউপিডিএফ প্রতিনিধির নিকট জমা দেয়ার জন্য ১৫ মার্চ সময়সীমা বেধে দেয়া হয়েছে।

সূত্র জানায়, এই উপজেলায় আঞ্চলিক এই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত) সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এভাবে বিনা পরিশ্রমে চাঁদা আদায় করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সাধারণ মানুষকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে তাদের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই বাধ্যতামূলক গণচাঁদা আদায় করা হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, অবৈধ অস্ত্রের মুখে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হলেও দৃশ্যমান কোনো আন্দোলন বা সাংগঠনিক কোনো কার্যক্রম দেখাতে পারছে না ইউপিডিএফ।

সূত্র আরো জানিয়েছে, সংগঠনটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল পাড়া প্রধান/কার্বারীদের নিকট একটি নির্ধারিত ফরম বিতরণ করা হয়েছে। উক্ত ফরমে আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে গণচাঁদা সংগ্রহপূর্বক ইউপিডিএফ (প্রসীত) এর স্থানীয় প্রতিনিধির নিকট জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লক্ষ্মীছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন