খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি নির্বাচনে ১১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক সুপার জ্যোতি চাকমা ৩হাজার ৮’শ ৪৬ ভোটে এগিয়ে আছেন বলে জানা গেছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মটরসাইকেল প্রতীকে সাথোয়াই অং মার্মা পেয়েছেন ১হাজার ৯’শ ৭ ভোট। ১ হাজার ৯’শ ৩৯ ভোট ব্যবধানে আনারস প্রতীক এগিয়ে আছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে এগিয়ে আছেন বলে জানা গেছে। উল্লেখিত কেন্দ্রে মোট ভোটার প্রায় সাড়ে ৯ হাজার।
