মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:
প্রচার প্রচারণার শেষ হয়োর সাথে সাথে গণসংযোগের কাজটিও একেবারে শেষ। এখন শুধু ভোট দেয়ার পালা। সকাল হলেই খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হচ্ছে। যেটুকু সময় আছে নিজের পছন্দের প্রতীকে ভোটটি দিতে শেষ অনুরোধ করছেন কর্মী সমর্থকরা। তবে শেষ হাসিটা কে হাসবেন এমন চুলচেরা বিশ্লেষণ চলছে ভোটারদের মাঝে। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মটরসাইকেল প্রতীকের সাথোয়াই অং মার্মা শেষ প্রচারণাটি সারছেন গণসংযোগ দিয়েই।
দোয়াত কলম প্রতীকে স্বপন চাকমা বরাবরের মতই শেষ দিনের প্রচারণাও তাকে দেখা যায়নি। আনারস প্রতীকে সুপার জ্যোতি চাকমাকে সমর্থন দিয়ে প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। আসলে স্বপন চাকমা কারো চাপে কিংবা স্বেচাছায় নির্বাচনী প্রজারণা থেকে সরে গেছেন এমন স্পষ্ট কোন বক্ত্যব্য পাওয়া যায় নি কোন পক্ষ থেকে। আনারস প্রতীকের সুপার জ্যোতি চাকমা প্রচারণার শেষ দিনে বিশাল সো-ডাউন করেছেন কর্মী সমর্থক নিয়ে। বিশাল গাড়ির বহর নিয়ে লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় শেষ মহড়াটি আলোড়ন সৃষ্টি করে। ঘোড়া প্রতীকে মাইনুল ইসলাম শেষ প্রচারণা হিসেবে বিকেলে থেকে মাইকিং করতে দেখা গেছে। রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে গণসংযোগে দেখা গেছে বেশি।
স্বতন্ত্র প্রার্থী অংগ্য প্রু মারমা চশমা প্রতীকে শেষ প্রচারণার আগের দিন বিশাল সো-ডাউন করেছেন। মহিলা ভাইস-চেয়াম্যান পদে বেবি রানী বসু পদ্ধফুল ও সুমনা চাকমা তীর ধনুক প্রতীক কাউকেই বড় ধরণের প্রচরনায় দেখা যায় নি। লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় বেশির ভাগ প্রার্থীরাই প্রচরণার বিপরীতে গণসংযোগ করেই সময় পার করেছেন। সোমবার মধ্য রাতে প্রচারণা শেষ হয়ে যাবার পর প্রার্থীরা নানা ভাবে ভোটের হিসেব মিলাচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবে এমন ভাবনার পাশপাশি পরাজয়ের নানা জল্পনা কল্পনাও করা হচ্ছে। গণসংযোগে কিছুটা এগিয়ে থাকলেও প্রচারণায় পিছিয়ে থাকা চেয়ারম্যান পদে, নীল বর্ন চাকমা, মাইনুল ইসলাম, স্বপন চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা ও মহিলা ভাইস চেয়রম্যোন পদে সুমনা চাকমার ভাগ্যে কী ঘটবে এমনটা যেমন নিশ্চিত করে বলা যাচ্ছে না আবার প্রচার প্রচারণায় ও গণসংযোগে উভয় দিকে এগিয়ে থাকা চেয়রাম্যন পদে আনারস প্রতীকে সুপার জ্যোতি চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে অংগ্য প্রু মার্মা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেবি রানী বসু কী শেষ হাসিটা হাসবেন এমন জল্পনা কল্পনা যেমন চলছে আবার নিরব ভোট বিপ্লবের মধ্য দিয়ে ভোটারদের পছন্দের প্রার্থীকে বিজয় মালা পড়াতে পারেন এননটিও উড়িয়ে দেয়া যায় না। ভোটাররা চশমা প্রতীকে অংগ্য প্রু মার্মাকে অনেকাটই জয়ের সম্ভাবরা দেখছেন। শেষ হাসিটা কে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে ভোট গ্রহন শেষে ফলাফল পর্যন্ত।
