parbattanews

লামায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে ৪ শত ঘনফুট কাঠ জব্দ

লামা বনবিভাগের ফাইতং সড়ক দিয়ে পাচারের সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অভিযানে প্রায় ৪শত ঘনফুট মূল্যবান কাঠ জব্দ করা হয়েছে।লামা মুখ বনজদ্রব্য পরীক্ষন বিটের বিট অফিসার ফরেস্টার আবদুল কুদ্দুস এর নেতৃত্বে অভিযান চালিয়ে এসকল অবৈধ কাঠ জব্দ করা হয়।

জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা হবে বলে জানা গেছে। জব্দকৃত কাঠের জাতের মধ্যে রয়েছে সেগুন, গামার ও মিনজিয়াম। লামা বনবিভাগ সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, প্রতিদিন ও রাতে লামা সুয়ালক সড়ক ও ফাইতং সড়ক দিয়ে কাঠ পাচার হওয়ায় বনবিভাগ অবৈধ কাঠ পাচার রোধে অভিযান শুরু করেছে।

লামা বিভাগীয় বনকর্মকর্তা মো. আরিফুল হক বেলাল কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বনজদ্রব্য পাচার রোধে বনবিভাগের অভিযান চলমান আছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version