লালমনিরহাট সীমান্তে উদ্দেশ্যপ্রণোদিত রাষ্ট্রবিরোধী গুজব, বিজিবি’র নিন্দা

fec-image

একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে “লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?” শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৬ নভেম্বর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এই প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি উল্লেখ করে যে, এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উক্ত বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি দৃঢ়ভাবে জানাচ্ছে যে, সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে জাগ্রত রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ যেকোনো তথ্য, গুজব যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন