লিটনদের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান

fec-image

মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের মধ্যকার চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই বাংলাদেশের কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি স্থগিত রেখেছে ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এসজি।

স্পনসরশিপ চুক্তি নবায়ন করার কথা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লিটন ও মুমিনুলের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলছিল। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়নের কারণে পুরো প্রক্রিয়াটি এখন ধীরগতিতে এগোচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ (এসএস) চার থেকে পাঁচজন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে তাদের স্পনসরশিপ চুক্তি বাতিল করে দেয়। যদিও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হলে ভবিষ্যতে পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ছয় মাস ধরে বাংলাদেশে এসজির ক্রিকেট সরঞ্জাম সরবরাহও বন্ধ রয়েছে। একই সঙ্গে একসময় বাংলাদেশের কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম যা এসজি ও অন্যান্য ভারতীয় প্রতিষ্ঠানে রপ্তানি হতো, সেই সরবরাহ ব্যবস্থাও প্রায় এক বছর ধরে অচল হয়ে আছে।

মূলত আইপিএলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। রেকর্ড মূল্যে ২০২৬ আইপিলে কলকাতা নাইট রাইডার্স দলে নেয় কাটার মাস্টার মুস্তাফিজকে। পরে উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের তোপের মুখে পড়ে মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর মুস্তাফিজকে ছেড়ে দেয় শাহরুখ খানের কলকাতা। তারপর থেকেই পরিস্থিতি জটিল হতে থাকে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের চারটি ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ জানায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ক্রিকেট, বাংলাদেশ, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন