লোহারঝিরিতে বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায় নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের লোহারঝিরি মার্মা পাড়ার বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়ায় বৌদ্ধভিক্ষুকে শেষ শ্রদ্ধা নিবেদনে দেশের বিভন্ন উপজাতীয় গ্রাম থেকে হাজারো ভক্তরা উপস্থিত হন। নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে আতশবাজি ফায়ারিং সুটের মাধ্যমে বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বিহার পরিচালনা কমিটি ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সভাপতি উচিং থোয়াই মার্মা পার্বত্যনিউজকে জানান, ২৬ জানুয়ারি বিহার অধ্যক্ষ বৌদ্ব ভিক্ষু, ভদন্ত শ্রীমত উঃ তিশা উয়াইন্না মহাথেরা বিহারে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি এই বিহারে দীর্ঘকাল ধরে ধর্মীয় গুরু হিসেবে দায়িত্ব পালন করে করেন। তিনি কক্সবাজার ও বান্দরবানের বৌদ্ধভিক্ষুর মধ্যে সর্বজন শ্রদ্ধাভাজন ধর্মীয় গুরু ছিলেন। তিনি ছিলেন বহুগুণের অধিকারী। তার মৃত্যতে এলাকার সর্বস্তরের মানুষ শোকাহত। ধর্মীয় গুরুকে শেষ বিদায় জানাতে ৬ ও ৭ ফেব্রুয়ারি ২দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করে বিহার পরিচালনা কিমিটি।
গতকাল শুক্রবার থেকে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্যে বৌদ্ধভিক্ষুর মরদেহ বিহার থেকে নির্বান ঘরে স্থানান্তর করা হয়। স্থানান্তর পর থেকে বৌদ্ধভিক্ষুর শ্রদ্ধা নিবেদনের জন্য করা হয় সৌন্দর্যমণ্ডিত এক সাজানো দোলনা ঘর। এই ঘরের চারপাশে বক্তরা ফুল, অর্থকড়ি ও আলং নৃত্য, ইয়াং, নৃত্য’র মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার বিকেলে আতশবাজি ফায়ারিং সুটের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সরেজমিনে পার্বত্যনিউজের এ প্রতিনিধি বৌদ্ধভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে বসেছে বিশাল মেলা অনুষ্ঠিত হয় বলে জানান। তিনি আরো জানান যে, এই মেলায় হাজারো রকমারি পণ্য’র কেনাবেচা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ বাইশারী চাক হেডম্যান পাড়ার বিশিষ্টজন বাবু মং চানু হেডম্যান, আলীক্ষং মৌজা হেডম্যান বাবু মংথোয়াইলা ও সাবেক নাইক্ষ্যংছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মংলায়ে মার্মা।
এছাড়াও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাইশারী নারিচ বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলা মার্মা ও আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলা ক্য মার্মা।

















