parbattanews

শাকিব খানকে নিয়ে ফের মুখ খুললেন বুবলী

আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন—তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব।—সম্প্রতি এমন মন্তব্যই করেন চিত্রনায়িকা শবনম বুবলী।

পরিচালক এমডি ইকবাল শাকিব খান ও বুবলীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই প্রসঙ্গ টেনেই কথগুলো বললেন এই নায়িকা। ঈদে মুক্তি পাওয়া এই পরিচালকের ‘রিভেঞ্জ’ ছবির প্রচারণায় খুব একটা সক্রিয় দেখা যায়নি বুবলীকে। এমন অভিযোগও আনেন ইকবাল। পরিচালক গণমাধ্যমে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের ‘তুফান’ ছবি মুক্তির কারণে বুবলী ‘রিভেঞ্জ’ ছবির প্রচারণায় ছিলেন না।

তবে বুবলী জানিয়েছেন, বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে ‘রিভেঞ্জ’ ছবিটি নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘তাহলে কোথায় প্রচারণায় থাকলাম না। এখানে “তুফান” এল কোত্থেকে।’

এদিকে পরপর দুই সিনেমা থেকে বাদ পড়েছেন বুবলী। কিন্তু নায়িকার দাবি, ‘বিট্রে’ সিনেমা থেকে নিজেই সরে এসেছেন। এবং ‘মায়া দ্য লাভ ২’-এ চুক্তিবদ্ধই হননি বলে জানান। বললেন, এই ছবিতে চুক্তিবদ্ধই যেখানে হইনি, সেখানে তো বাদ পড়ার কিছুই নেই।

Exit mobile version