parbattanews

শাবিপ্রতিতে পড়ার সুযোগ পেলেন পিতৃহারা ক্ষেমা চাকমা

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার নলবনিয়া গ্রামের কৃতি সন্তান ক্ষেমা চাকমা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় দশম স্থান অর্জন করে তিনি এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগে চান্স পেয়েছেন।

ক্ষেমা চাকমা অল্প বয়সেই পিতৃহারা হন। নানা প্রতিকূলতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য হয়েও তিনি অসাধারণ মেধা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে চলছেন সামনের দিকে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি চট্টগ্রাম বোর্ডে দশম স্থান লাভ করে তিনি।

শুধু তাই নয়, চলতি ভর্তি মৌসুমে তিনি পরপর তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে উত্তীর্ণ হন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়নের সুযোগ পান। প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও পরবর্তীতে শাবিপ্রবির অর্থনীতি বিভাগে ভর্তি নিশ্চিত করেন।

ক্ষেমা চাকমার এ সাফল্যে পরিবার, এলাকাবাসী আনন্দিত। তার এই অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও মনে করছেন তারা।

Exit mobile version