parbattanews

শিক্ষার উন্নতি ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কখনো সম্ভব নয়: এমপি দীপংকর

শিক্ষার উন্নতি ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কখনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি শহরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতার শুরু থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন এবং সফল হয়েছে। দেশে আজ শিক্ষার মান বেড়েছে।

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Exit mobile version