শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

fec-image

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এই দেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই এক দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনের ষোল বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ছিলেন। যার ফলাফল ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে চকরিয়া উপজেলার পঁহরচাদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে পঁহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির চেযারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার দিল্লীতে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে আলেম সমাজের উপর নির্যাতন করেছে এবং আলেমদের হত্যা করেছে এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো। আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এবং নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিল।
এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাড়িয়েছিলো, ফল স্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। সুতারং আগামী কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমানের কথা।

পঁহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, সাবেক সহ-সভাপতি জালাল আহমেদ সিকদার, পঁহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন হায়দার প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন