শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন আহমদ

fec-image

শেখ হাসিনা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়ার ইসলামনগরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বাকশালের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আর গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হয়ে ক্ষমতা ধরে রেখে তিনি দেশের সম্পদ পাচার করেছেন। শেষ পর্যন্ত নির্ধারিত ঠিকানা- দিল্লিতেই তিনি পালিয়ে গেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী নির্বাচন হবে বিশ্বের স্বীকৃত ও প্রশংসনীয় নির্বাচন। কারণ জনগণই এবার তাদের ভোটাধিকার রক্ষা করবে। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরেছে।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, জনমুখী ইশতেহারই এবার বিএনপিকে সংসদে পাঠাবে। আপনারা সবাই আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি প্রতিশ্রুতি রক্ষা করতে জানে। ইনশাআল্লাহ, দেশে সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠা পাবে।

আপনাদের সকলের সমমর্যাদায় বিশ্বাস করি। এদেশে বিএনপির নির্বাচনী ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির সনদ। ফলে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে এদেশের গণমানুষের মুক্তির সনদ মিলবে। আমি জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আপনাদের ভালোবাসায় আছি, ছিলাম এবং  থাকতে চাই। আর কোনদিন ভোটের অধিকার আদায়ের জন্য আমাদের সংগ্রাম করতে হবে না। আমি আপনাদের পরীক্ষিত বন্ধু, নতুন করে পরীক্ষা দিতে হবে বলে আমি নিজে মনে করিনা, তাই আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ধানের শীষে প্রতীকে ভোট চাইবেন।
এদিকে উপজেলার নির্বাচনী এলাকায় প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বাসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভা গুলোতে যোগ দিচ্ছেন। দেখে যেন মনে হবে এটা কোন পথসভা নয়, প্রতিটি পথসভা জনসভায় রূপান্তরিত।
কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক শেকাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাস্টার আবু ইউসুফের সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক শফি উল্লাহ শফি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সভাপতি মো: জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি অভি প্রমুখ। তিনি ধারাবাহিক ভাবে দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চকরিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন