parbattanews

শেহজাদ মুনিম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করলেন

Mr.Shehzad Munim_New MD

কর্পোরেট ডেস্ক:

শেহজাদ মুনিম বিএটি বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আজ (১লা অক্টোবর ২০১৩) হতে যোগদান করেছেন। বাংলাদেশে বিএটির শত বছরের বেশী ব্যবসায়িক যাত্রায় তিনিই হলেন সর্বপ্রথম বাংলাদেশী ম্যানেজিং ডিরেক্টর।

এই নতুন দায়িত্ব প্রাপ্তির পূর্বে তিনি বিএটি সাউথ এশিয়া এরিয়ার মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর ১৯৯৭ সালে তিনি বিএটি বাংলাদেশে যোগদান করেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-তে মাত্র ১৬ বছরের কর্মময় জীবনে তিনি বাংলাদেশ, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া এবং পাকিস্তানে অবস্থিত সাউথ এশিয়া এরিয়ার  প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বিএটি-র সাউথ এশিয়া এরিয়া অর্জন করে অভূতপূর্ব মার্কেট শেয়ার এবং আর্থিক সাফল্য।

জনাব শেহজাদ মুনিম বিএটি গ্রুপের মধ্যে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে ব্যবসা প্রবৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখেছেন। সেই সাথে তিনি একজন দক্ষ নেতৃত্ব প্রদানকারী হিসেবেও সুপরিচিত।

Exit mobile version