parbattanews

শ্রীলঙ্কাকে ১৬৮ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডকে যেভাবে চেপে ধরেছিল লঙ্কানরা, তাতে অনায়াসেই শত রানের নিচে বেধে রাখতে পারতো তাদেরকে। কিন্তু দুর্ভাগ্য তাদের। এক গ্লেন ফিলিপসই বড় দুঃখ হয়ে দেখা দিলো লঙ্কান পেসারদের জন্য।

এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের পুরো দল যেখানে করলো ১৬৭ রান, সেখানে ফিলিপস একাই করলেন ১০৪ রান।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে কিউইরা। ফিলিপস ছাড়া কেবল ২২ রান সংগ্রহ করেন ড্যারিল মিচেল।

Exit mobile version