parbattanews

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান সাবেক পার্বত্য মন্ত্রীর

ছবি রাঙামাটি প্রতিনিধি।

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি বলেন, বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

বুধবার (০১ জুলাই) বিকেলে পদত্যাগের একমাস পর দলীয় কার্যালয়ে আসলে নেতা- কর্মীদের উদ্দশ্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, আপনারা ভুলে যাবেন না আমি এখনো সংসদ সদস্য আছি। আমি তৃণমূল বিএনপির সাথে আছি তৃণমূলের সাথে থাকবো।  এ তৃণমূলের কারণে বিএনপি এত জনপ্রিয় দল।

এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার নেতা, আমাদের নেতা। তাঁর নির্দেশ, আদেশ মেনে কাজ করি, করবো।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, পাহাড়ি- বাঙালী আমরা সকলে একই জনপদের বাসিন্দা। এ অঞ্চলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে।

এর আগে সাবেক এ মন্ত্রী রাঙামাটি প্রবেশ করলে তাঁর অনুসারীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। এরপর মোটর শোভাযাত্রা করে দলীয় কার্যালয়ে নিয়ে আসে  এসময় দলের নেতা- কর্মীরা ।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জুন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতা দেখিয়ে পার্বত্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

Exit mobile version