সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি : সালাহউদ্দিন

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। একই দিন নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা থাকলেও বিএনপির দলীয় সংসদ সদস্যরা শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে বিষয়টি এখনও অন্তর্ভুক্ত বা ধারণ করা হয়নি।’

সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে ধারণ করতে হবে। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সেটারও বিধান করতে হবে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি, সামনের দিনেও চলব।’

এর আগে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিরা শপথ নেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষিত হয়।

এতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, শপথ, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন