জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে শৃঙ্খলা ও মর্যাদা রক্ষায় খাবার খাওয়া বা পানীয় পানের কোনো অনুমতি নেই। তবে মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে এক সংসদ সদস্যের কর্মকাণ্ডে সংসদ কক্ষে কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাৎক্ষণিক সতর্কবার্তা দিয়েছেন।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান।
জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’। তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।ছ
