parbattanews

সড়ক দুর্ঘটনায় কাপ্তাইয়ে কলেজছাত্র নিহত

রাঙামাটির কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৫টায় শিক্ষার্থী সোয়াইব ইসলাম চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম এভায়কেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে।
ওই কলেজের প্রভাষক কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম- কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে সোয়াইব ইসলামের মোটরসাইকেলের সাথে অটোরিকশার ধাক্কা খায়। মাথায় হেলমেট না থাকার কারণে সোয়াইব মোটরসাইকেল হতে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় মৃত্যু বরণ করেন।

Exit mobile version