ফিরে দেখা ২০২৫

সরকারি চাকরিতে বৈষম্যসহ নানা ইস্যুতে উত্তাল ছিল রাঙামাটি

fec-image

প্রকৃতির অপরূপ নৈসর্গের সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি নানা ঘটনার মধ্যে দিয়ে ২০২৫ অতিবাহিত করেছে। সরকারি প্রাইমারি স্কুলের চাকরির নিয়োগ বৈষম্য, বাজার ফান্ড জায়গা নিয়ে জটিলতাসহ বেশ কিছু আলোচিত ঘটনায় আন্দোলন, প্রতিবাদে উত্তাল ছিল রাঙামাটি। পর্যটন নগরী সাজেকের কটেজে আগুনসহ নানা ঘটনাও উঠে এসেছে সংবাদ শিরোনামে।

গত বছরের শেষ সময়ে ২১ নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের অধীন প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষক নিয়োগ পরিক্ষায় কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ ও নভেম্বর মাসের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে কোটা বিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক কমিটি উদ্যোগে হারতাল পালন করা হয়। এর আগে একই দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতৃবৃন্দ।

আন্দোকারীদের দাবি ছিল- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র তৈরি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ, পরীক্ষার খাতা মূল্যায়ন জেলা প্রশাসনের মাধ্যমে সম্পন্ন করা, নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা পৃথক প্রজ্ঞাপনে প্রকাশ, নিয়োগ পরবর্তী সময় প্রার্থীদের রোল নম্বর, নাম ও ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক করা।

সেইসঙ্গে, ফলাফলে বাঙালি ও তফসিলভুক্ত উপজাতীয় জনগোষ্ঠী দুই তালিকা আলাদাভাবে প্রকাশ এবং উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৮৯ সালের জেলা পরিষদ আইনে উপজাতীয় অগ্রাধিকার নীতি মানা হচ্ছে কী না, এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রদান করার দাবি জানানো হয়। তবে এত আন্দোলনের পর গেল বছরে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এরপর গেল নভেম্বর মাসে বাজার ফান্ড জায়গা নিয়ে জটিলতা নিরসনে আন্দোলনে সরব হয়ে উঠে রাঙামাটিবাসী। ২৭ নভেম্বরের মধ্যে রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকী জমি রেজিস্ট্রেশন কার্যক্রম পূর্বের ন্যায় চালু করা না হলে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেয় স্থানীয়রা।

মূলত বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকী জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় বেশ কয়েক বছর ধরে স্থানীয়রা চরম বিপাকে পড়েন। স্থানীয় অনেক ব্যবসায়ী জায়গা বন্ধকী করতে না পারায় ব্যাংক ঋণ বঞ্চিত হচ্ছে। আবারা অনেকে জায়গা ক্রয়-বিক্রয় করতে পারছে না।

জানা যায়, বাজার ফান্ড আইনে সরকারি জমি বাজার ফান্ডের অর্ন্তভূক্ত করে যথাযথ নিয়মানুসারে নাগরিকদের অনুকূলে বন্দোবস্তি প্রদান করা হলেও আশ্চার্যজনকভাবে ২০১৯ সালে খাগড়াছড়ির ডিসি এসব জমিকে খাসজমি হিসেবে উল্লেখ করেছেন। ব্যাংকের সাথে ঋণ গ্রহীতার চুক্তিনামা রেজিস্ট্রেশন করার এখতিয়ার পার্বত্য জেলাসমূহে জেলা প্রশাসকগণের উপর ন্যস্ত রয়েছে। এই নিয়ম ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধির ১২ধারা(২) মোতাবেক। অবশিষ্ট ৬১ জেলায় ব্যাংক ঋণের জন্য সাব-রেজিস্ট্রার এর অনাপত্তিই যথেষ্ট। কিন্তু পাহাড়ে বাজারফান্ড প্রশাসকের পূর্বানুমতি সাপেক্ষে চুক্তি হয় এবং সেই চুক্তি জেলাপ্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট রেজিস্টারভুক্ত করেন।

২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশসক মানজারুল মান্নান প্রথমে এই প্রক্রিয়ার উপর প্রশ্ন উত্থাপন করে ঋণ চুক্তি রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেন। পরবর্তীতে যদিও নানা দেন দরবারের পর তা খুলে দেওয়া হয়। পরে ২০১৯ সালে খাগড়াছড়ির ডিসির অনুসরনে আবারও তা বন্ধ হয়ে যায়।

বছরের শুরুতে ২৪ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি রিসোর্ট, ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উদ্যোক্তারা কয়েকটি কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়। সেই সময়ের ঘটনাটি পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে। পাহাড়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্বশস্ত্র দু’গ্রুপের গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হন।

রাঙামাটিতে শান্তি-শৃঙ্খলা বাজায় রাখার স্বার্থে নিরাপত্তা বাহিনী গেল বছরে কয়েকটি সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এরমধ্যে গত ৭ মার্চ নিরাপত্তা বাহিনী জেলার কাউখালী উপজেলা একই বছরের ২৯ জুলাই বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে ইউপিডিএফ’র আস্তানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র এবং দেশ বিরোধী গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।

গত বছরে জেলায় সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, হাতির আক্রমণ, কাপ্তাই হ্রদে ডুবি, গলায় ফাঁসসহ নানা অপমৃত্যুর ঘটনায় ৫০জন মারা গেছেন।

গত ৩ ফেব্রুয়ারি মাসে জেলার কাউখালী উপজেলায় তৃতীয় লিঙ্গের হিজড়া এবং একই উপজেলায় ১৫ জুলাই এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়। জেলায় গত বছর জুড়ে তিনটি ধর্ষণকান্ডের ঘটনা ঘটেছে।

গত ১১ মার্চ জেলার রাজস্থলী উপজেলায় গর্ভ ধারণ অবস্থায় শাবকসহ মা হাতির মৃত্যু ঘটে। ২১অক্টোবর বরকল উপজেলায় পাহাড়ি খাদ থেকে পড়ে কাপ্তাই হ্রদে ডুবে একটি গোলাপি রঙের হাতি শাবকের মৃত্যু ঘটে।

২৬ জুন রাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদার দাবিতে অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে জড়িত ১৫ জন শ্রমিকের মোবাইল ছিনিয়ে নেয়। তবে চাঁদাবাজরা বড় একটি চাঁদা ঠিকাদারদের কাছ থেকে পরবর্তী সময়ে পেয়েছন বলে বিশ^বিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে। গত ১৪আগষ্ট রাঙামাটির কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন